রবিবার, আগস্ট ২, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে ফাঁসি দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

সখীপুরে ফাঁসি দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের   সখীপুরে পারিবারিক কলহের জের ধরে  ফাঁসি দিয়ে হাসনা বেগম (২৫) নামের এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে  উপজেলার কালিদাস বল্লাচালা গ্রামে স্বামীর বাড়িতে বসবাসের ঘরের ধরনার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।  নিহত  হাসনা বেগম ওই গ্রামের  ইরাক প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানা যায়, শুক্রবার রাতে স্বামী ফারুকের সঙ্গে মুঠোফোনে তার কথা কাটাকাটি হয়।    শনিবার সকালে ডাকাডাকির এক পর্যায়ে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন  ঘরের দরজা ভেঙে ধরনার সাথে  ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে  সখীপুর থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।

সখীপুর থানার  উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম নিউজ টাঙ্গাইলকে বলেন,  পারিবারিক কলহের কারণে হাসনা বেগমের আত্মহত্যার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular