নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে তানিয়া আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কচুয়া পূর্বপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তানিয়া ওই গ্রামের ফজলুল হকের স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জানা যায়, গত ৪ বছর আগে তানিয়ার সাথে ফজলুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। ১৮ আগস্ট বুধবার তুচ্ছ ঘটনায় তাদের মনোমালিন্য হলে দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে তানিয়া ।
সখীপুর থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
