নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনায় টাঙ্গাইলের সখীপুরে ঘরে বসে থাকা শ্রমজীবি অসহায় দুঃস্থ্যদের মাঝে নিজ উদ্যোগে ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুন। ৩০ মার্চ সোমবার উপজেলার আড়াইপাড়া, কচুয়া, কলেজপাড়া, চতলবাইদ, কালিদাস, শালগ্রামপুর, হতেয়াসহ কয়েকটি গ্রামের ৫০০ শতাধিক মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুন তার নিজ উদ্যোগে চাউল, আলু এবং ডাউল ভর্তি ৫ ০০ প্যাকেট ভ্যানচালক, চা বিক্রেতা, বয়স্ক ও দুঃস্থ্য মানুষদের হাতে তুলে দেন।
এ সময় ছাত্রলীগ নেতা, মোশারফ হোসেন, জাহিদ সিদ্দিকী, খান শরীফ, স্বাধীন আহমেদ, মেহেদী হাসান, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাসেল আল মামুন নিউজ টাঙ্গাইলকে বলেন, ব্যক্তিগত চেতনা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এই সময় প্রত্যেক নেতাকর্মীদের স্ব স্ব উদ্যোগে সমাজের দুঃস্থ্য মানুষের পাশে দাঁড়ানোর আহবানও জানান তিনি।
