Homeজাতীয়সখীপুরে চীনা বিনিয়োগ প্রকল্প এলাকা পরিদর্শনে মুক্তিযুদ্ধমন্ত্রী

সখীপুরে চীনা বিনিয়োগ প্রকল্প এলাকা পরিদর্শনে মুক্তিযুদ্ধমন্ত্রী

সাব্বির আহমেদ: টাঙ্গাইলের সখীপুরে প্রস্তাবিত চীনা বিনিয়োগ প্রকল্প এলাকা পরিদর্শনে আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান। আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) তিনি উপজেলার তিনটি এলাকায় প্রস্তাবিত চীনা বিনিয়োগ প্রকল্প পরিদর্শন করবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের সরকারি সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টায় মন্ত্রী সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়িতে চীনা বিনিয়োগ প্রকল্প এলাকা পরিদর্শন করবেন।

এরপর বিকেল ৩টায় উপজেলার যাদপুর ইউনিয়নের দেওদিঘীতে এবং বিকেল ৫টায় হতেয়া রাজবাড়ী ইউনিয়নে প্রস্তাবিত চীনা বিনিয়োগ প্রকল্প এলাকা পরিদর্শন করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় মন্ত্রী সখীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

এ সফরে মন্ত্রীর সফরসঙ্গী হবেন তাঁর সহকারী একান্ত সচিব মো. সাদেকুল ইসলাম ও ব্যক্তিগত কর্মকর্তা সোহেল আরমান সবুজ। মন্ত্রীর সফরের সময় দায়িত্ব পালনের জন্য তাঁর সঙ্গে থাকবেন মন্ত্রীর প্রটোকল অফিসার (সিপিও) মো. ফিরোজ হাসান।

RELATED ARTICLES

Most Popular