সোমবার, জুন ২৯, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে টিকাকেন্দ্র পরিদর্শন করলেন টাঙ্গাইল জেলা প্রশাসক

সখীপুরে টিকাকেন্দ্র পরিদর্শন করলেন টাঙ্গাইল জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে টিকাকেন্দ্র পরিদর্শন করলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি । মঙ্গলবার দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে গণ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ ও প্রদানের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সখীপুর-বাসাইল  সার্কেল) আবদুল মতিন, সখীপুর উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, ওসি একে সাইদুল হক ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. আবদুস  সোবহান,  যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, যাদবপুর- বেড়বাড়ী বাজার বণিক সমিতির সভাপতি আনিসুর রহমান, সম্পাদক জুয়েল সিকদার, স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলী, জালাল উদ্দিন জালু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular