বুধবার, জুন ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ডিঅমস্’র কমিটি গঠন

সখীপুরে ডিঅমস্’র কমিটি গঠন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে ডিগ্রি অনার্স মাস্টারস স্টুডেন্টস (ডিঅমস) এসোসিয়েশন’র কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সখীপুর পৌরসভা কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। রুবেল খানের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে সখীপুর ডিঅমস্’র সিনিয়র সদস্য অধ্যাপক আব্দুল আলিম, আতিকুল ইসলাম বুলবুল, দেলোয়ার হোসেন, মীর জহির হাসান, হারুন আজাদ, আনোয়ার কবির, মোজাম্মেল হক সজল, নাজমুল হাসান, হাবিবুর রহমান ইমন, লিটন মিয়া, শেখ হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন। এতে মো. জাহিদুল ইসলাম সিদ্দিকীকে সভাপতি, মো. মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক এবং সুমন আহমেদকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। এ সময় আগামি ১৫ দিনের মধ্যে ওই তিনজনকে ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular