Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ধ্রুবতারা স্পোটিং ক্লাব’র ১৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে  ধ্রুবতারা স্পোটিং ক্লাব’র ১৩১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ক্লাব’র নিজস্ব কার্যালয়ে ক্লাবের উপদেষ্টা বিআরডিবি ভাইস চেয়ারম্যান, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম সাইফুল ইসলাম  শাফলু এ কমিটি ঘোষণা করেন।

এতে  মঞ্জুরুল ইসলাম মিলনকে সভাপতি, সাগর সিকদারকে কার্যকরী সভাপতি, রিয়াদ তালুকদারকে সাধারন সম্পাদক  এবং মো:সোহাগকে সি:যুগ্ম সাধারন সম্পাদক করে ১৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক  সজীব আহমেদ , ক্লাব’র উপদেষ্টা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর  জাহিদ হোসেন, উপদেষ্টা শামীম আল মামুন, রিজভী সিকদার শান্তসহ ক্লাব’র শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version