নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ধ্রুবতারা স্পোটিং ক্লাব’র ১৩১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ক্লাব’র নিজস্ব কার্যালয়ে ক্লাবের উপদেষ্টা বিআরডিবি ভাইস চেয়ারম্যান, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু এ কমিটি ঘোষণা করেন।
এতে মঞ্জুরুল ইসলাম মিলনকে সভাপতি, সাগর সিকদারকে কার্যকরী সভাপতি, রিয়াদ তালুকদারকে সাধারন সম্পাদক এবং মো:সোহাগকে সি:যুগ্ম সাধারন সম্পাদক করে ১৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সজীব আহমেদ , ক্লাব’র উপদেষ্টা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, উপদেষ্টা শামীম আল মামুন, রিজভী সিকদার শান্তসহ ক্লাব’র শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
