বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে পিডিবি কর্তৃক হয়রানীর প্রতিবাদে ভূক্তভোগীদের মানববন্ধন

সখীপুরে পিডিবি কর্তৃক হয়রানীর প্রতিবাদে ভূক্তভোগীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যু বিক্রয় ও বিতরণ বিভাগ ( পিডিবি) কর্তৃক ভুয়া বিল,নতুন ট্রান্সফর্মার আনা- পুরাতন ট্রান্সফর্মার মেরামত ও নতুন লাইন সংযোগ, প্রি- পেইড মিটার বসানোসহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকাল ১১ টায় মরিচা বাজার এলালাকায় পিডিবি কর্তৃক হয়রানীর স্বীকার স্থানীয় দুই শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে ভূক্তভোগীদের পক্ষে সাবেক ইউপি সদস্য বাছেদ আলী, আবদুল করিম, ফজলুল হক, সুব্রত মন্ডল, আবদুল মান্নান, ডা. জাহাঙ্গীর, লালভানু বেগম প্রমুখ বক্তব্য দেন।

 

এ সময় ভূক্তভোগীরা  মিটার খুলে নেওয়ার পর লক্ষাধিক টাকার ভূয়া বিল, বাশের খুঁটি পরিবর্তনের নামে ঠিকাদার জিন্নাহ সরকারের লক্ষ লক্ষ টাকা দাবি, নতুন সংযোগ ও মিটার দেওয়ার নামে হয়রানি। মিটার না দেখে অফিসে বসে অতিরিক্ত বিলের হয়রানিসহ নানা অভিযোগ তুলে ধরেন।  তারা অনতিবিলম্বে সখীপুরে বিদ্যু বিক্রয় ও বিতরণ বিভাগ ( পিডিবি) প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের বদলি ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানান।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular