শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে ফাঁসিতে ৭০ বছরের বৃদ্ধের আত্মহত্যা

সখীপুরে ফাঁসিতে ৭০ বছরের বৃদ্ধের আত্মহত্যা

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে আম গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে হালেম মিয়া নামের ৭০ বছরের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শনিবার ভোর রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হালেম প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন । পরেরদিন শনিবার সকালে তাকে ঘরে খুঁজে না পেয়ে  খোজাখুঁজির এক পর্যায়ে  বাড়ির পাশে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
হালেমের ভাতিজা আ. মালেক জানান, সে অনেক দিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন এবং কিছুটা মানসিকভাবে অসুস্থও  ছিলেন।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন সন্দেহ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular