শনিবার, মার্চ ৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বন মামলায় গ্রেফতার তিন

সখীপুরে বন মামলায় গ্রেফতার তিন

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে বন মামলায় (বনের গাছ কাটার) ওয়ারেন্টভূক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার কালমেঘার রাঙামাটিয়া গ্রামের মৃত কুঞ্জু ফকিরের ছেলে মো. সোহেল রানা, একই গ্রামের শহর আলীর ছেলে জলিল ওরফে জলে এবং পদ্মপাড়া গ্রামের সিদ্দিক হোসেন সাধু’র ছেলে সিরাজ উদ্দিন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, বন মামলার ওয়ারেন্টভূক্ত তিন আসামীকে গ্রেফতার করে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular