সোমবার, আগস্ট ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাক প্রতিবন্ধীর মৃত্যু 

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাক প্রতিবন্ধীর মৃত্যু 

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট নূর আলম(২৬) নামের এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার কীর্ত্তন খোলা ধুমখালি এলাকায় এ ঘটনা ঘটেছে। সে ওই এলাকার রমজান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বড়শি দিয়ে মাছ ধরার পুকি (খাদ্য) সংগ্রহ করতে গিয়ে সে একটি জাম গাছে উঠে। গাছে ডালে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা দৌঁড়ে এসে তাকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular