সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্য

নিজস্ব প্রতিনিধি: সখীপুর উপজেলার প্রতিমা বংকীতে বিদ্যুৎস্পৃষ্টে আরজু মিয়া (৪০) নামের এক ভ্যান চালক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৯টার দি‌কে নিজ বাড়িতে ব্যাটারী চা‌লিত অ‌টোভ্যান রিচার্জ কর‌তে গি‌য়ে তি‌নি বিদ্যুৎপৃষ্ট হন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। তিনি প্রতিমা বংকী পল্লী বিদ্যুৎ পাড়ার কামরুজ্জামান ওরফে নূরু মুন্সির বড় ছেলে। এ ঘটনায় মুহূর্তের মধ্যেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর