বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ভাতিজিকে আটকে রেখে ৬ মাস ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সখীপুরে ভাতিজিকে আটকে রেখে ৬ মাস ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদল মিয়াকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র‍্যাব-১২। গতকাল মঙ্গলবার গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে সখীপুর উপজেলার রতনপুর গ্রামের কাশেম বাজার এলাকার দরবেশ আলীর ছেলে।

জানা যায়, বাদল মিয়া গত ২০১৭ সালের ১১ জানুয়ারি তার প্রতিবেশী ভাতিজি কলেজছাত্রীকে অপহরণ করে পরিত্যক্ত একটি বাড়িতে ছয় মাস আটকে রেখে ধর্ষণ করে। পরে ২৯ জুলাই পরিত্যক্ত ঘর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই সখীপুর থানায় বাদল মিয়াকে আসামি করে ধর্ষণ মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে জামিনে মুক্তি পেয়ে পলাতক ছিল। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ইয়াসমিন বাদল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, কলেজছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদল মিয়াকে র‍্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular