বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবীকে সাজা

সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবীকে সাজা

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে আলম মিয়া (২১) এবং রুবেল আহমেদ (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে এক মাস করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী এ সাজা দেন। আলম উপজেলার আড়ালিয়া পাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং রুবেল গড়গোবিন্দপুর গ্রামের ওসমান মিয়ার ছেলে।
জানা যায়, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। পরে ওই দুই মাদক সেবীকে এক মাস করে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী বলেন, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে দুই মাদক সেবীকে ১ মাস করে সাজা দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular