শুক্রবার, জুলাই ৩, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

সখীপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু : করোনার প্রাদুর্ভাবে  কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের দুস্থ ও অসহায়দের মাঝে বাংলাদেশ শিক্ষক সমিতির সখীপুর উপজেলা শাখার সভাপতি  শহীদুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে  ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল সকালে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ৩০টি পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।  এ সময় প্রত্যেক পরিবারকে  ৫কেজি করে চাল,  দেড় কেজি আতপচাল, ১লিটার সয়াবিন  , দেড় কেজি চিনি , ১প্যাকেট সেমাই ,  ১প্যাকেট গুঁড়োদুধ , ১টি করে সাবান   তুলে দেওয়া হয়।
বিতরণের সময় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, প্রেসক্লাবের সহ-সভাপতি তাইবুর রহমান, হতেয়া এইচ. এইচ. ইউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম, গান্ধিনাপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ইমাম আবুল কালাম আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, দেশে এই ক্লান্তিলগ্নে আমার এক মাসের সরকারি বেতন ভাতা দিয়ে এসব অসহায়  মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular