নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের মার্কেন্টাইল ব্যাংকের সামনে থেকে এপাচি ব্র্যান্ডের মোটরসাইকেল (টাঙ্গাইল-ল-১২-২৫৯৯) চুরি হয়েছে। বুধবার দুপুরে শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী ওই ব্যাংকের সামনে মোটরসাইকেল রেখে ভেতরে ঢুকার ১০ মিনিটের মধ্যেই মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক উপজেলার প্রতিমা বংকী পশ্চিম পাড়া গ্রামের ব্যবসায়ী শফিকুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সখীপুর থানার ডিউটি অফিসার এএসআই মোস্তাফিজুর রহমান থানায় ডায়েরি হওয়ার বিষয়টি নিম্চিত করেছেন।

