রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মার্কেন্টাইল ব্যাংকের নিচ থেকে মোটরসাইকেল চুরি

সখীপুরে মার্কেন্টাইল ব্যাংকের নিচ থেকে মোটরসাইকেল চুরি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের মার্কেন্টাইল ব্যাংকের সামনে থেকে এপাচি ব্র্যান্ডের মোটরসাইকেল (টাঙ্গাইল-ল-১২-২৫৯৯)  চুরি হয়েছে।  বুধবার দুপুরে শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী ওই ব্যাংকের সামনে মোটরসাইকেল রেখে  ভেতরে ঢুকার ১০ মিনিটের মধ্যেই মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক উপজেলার প্রতিমা বংকী  পশ্চিম পাড়া গ্রামের ব্যবসায়ী শফিকুল ইসলাম  থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সখীপুর থানার  ডিউটি অফিসার এএসআই মোস্তাফিজুর রহমান থানায় ডায়েরি হওয়ার বিষয়টি নিম্চিত করেছেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular