শুক্রবার, জুলাই ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে শিক্ষক সমিতি সভাপতির ব্যক্তি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সখীপুরে শিক্ষক সমিতি সভাপতির ব্যক্তি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনার এই বৈশ্বিক দূর্যোগে নিন্ম আয়ের দুস্থ ও অসহায়ের মাঝে বাংলাদেশ শিক্ষক সমিতির সখীপুর উপজেলা শাখার সভাপতি মো. শহীদুল ইসলামের ব্যক্তি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে নয়টায় পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ৩০টি পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। প্রত্যেক পরিবারকে সিদ্ধচাল ৫কেজি, আতপচাল দেড় কেজি, সয়াবিন তেল ১লিটার, চিনি দেড় কেজি, সেমাই ১প্যাকেট,  গুঁড়োদুধ ১প্যাকেট, সাবান ১টা করে এসব ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণের সময় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, প্রেসক্লাবের সহ-সভাপতি তাইবুর রহমান, হতেয়া এইচ. এইচ. ইউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম, গান্ধিনাপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ইমাম আবুল কালাম আযাদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, দেশে এই ক্লান্তিলগ্নে আমার এক মাসের সরকারি বেতন ভাতা অসহায় নিন্ম আয়ের মানুষের মাঝে বিতরন করা হয়েছে। আমার এ সামান্য উপহার তাদের মাঝে বিতরণ করতে পেরে আমি আনন্দিত।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular