Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীর কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের করে। র‍্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মোখতার ফোয়ারা চত্বরে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন  উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রফিক-ই-রাসেল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, জাহাঙ্গীর তারেক, সখীপুর ইউসিসিএ লিঃ চেয়ারম্যান কে বি এম রুহুল আমিন, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান রফিক প্রমুখ বক্তব্য দেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর