Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আসাদুজ্জামান, সম্পাদক শরিফুল ইসলাম লেবু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২০২৬ সালের নির্বাচনে সভাপতি পদে আসাদুজ্জামান এবং সম্পাদক পদে শরিফুল ইসলাম লেবু নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মিন্টু দেওয়ান (মোমবাতি), সহ-সম্পাদক খন্দকার সোলায়মান হোসেন (মই), সাংগঠনিক সম্পাদক জুয়েল (কলস), কোষাধ্যক্ষ জোয়াহের (সাইকেল), দপ্তর সম্পাদক জয়নাল (হাতি), প্রচার সম্পাদক পরীক্ষিত (রিকশা) এবং ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম সাগর (ফুটবল)।

নির্বাচনে সভাপতি পদে আসাদুজ্জামান গরুর গাড়ি এবং সম্পাদক পদে শরিফুল ইসলাম লেবু মোরগ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের উন্নয়ন এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর