শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুর  সখীপুরে সান একাডেমিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  সখীপুরে সান একাডেমিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নলুয়া সান একাডেমিক স্কুলের  দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯টায় শান্তির প্রতীক পায়রা ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বিল্লাল হোসেন, নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান, সাবেক শিক্ষক আবুল কাশেম, সমাজসেবক মানিকুজ্জামান রতন, সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মোল্লা, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনির, সান একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হুমায়ন কবির, নলুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ডিএম শাহীনুর রহমান শাহীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডিএম উজ্জল, সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  এ সময় অতিথিরা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ডিসপ্লে, কবিতা আবৃত্তি, নাচ গান উপভোগ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular