Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টে মানব কল্যাণ যুব সংঘের জয়

সখীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টে মানব কল্যাণ যুব সংঘের জয়

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বোয়ালী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-০২)-এর খেলায় সোহাগ ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়েছে মানব কল্যাণ যুব সংঘ ফুটবল একাদশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বোয়ালী কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মানব কল্যাণ যুব সংঘ ফুটবল একাদশ। একের পর এক আক্রমণ তৈরি করে শেষ পর্যন্ত সোহাগ ফুটবল একাদশের জালে দুইবার বল পাঠায় তারা। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মানব কল্যাণ যুব সংঘ।

খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড যাদবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইবাদত হোসেন। প্রধান অতিথি ছিলেন বিশ্বাস পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডের ডিলার মো. সুরুজ মিয়া। উদ্বোধক ছিলেন গ্রামীণ সেবা, বোয়ালী বাজারের প্রোপ্রাইটর মো. ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কাঠ ব্যবসায়ী নুরুল ইসলাম তালুকদার। বরেণ্য অতিথি ছিলেন কাঠ ব্যবসায়ী মো. রুবেল আহমেদ। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন কাঠ ব্যবসায়ী মো. রফিক মিয়া।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর