বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
Homeঅপরাধসখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হারুন গ্রেফতার

সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হারুন গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকা থেকে ২০ এপ্রিল ররিবার রাতে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুন(৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ডিবি পুলিশের একটি চৌকস দল
সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম জুয়েলের বাসায় অভিযান চালায়। ওই বাসায় মাদক কারবারি হারুন ভাড়া থাকতো। অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি হারুনকে গ্রেফতার করে টাঙ্গাইল ডিবি পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সখীপুর থানার ওসি মোঃ জাকির হোসেন।
মাদক কারবারি হারুন উপজেলার কাকরাজান ইউনিয়নের সাপিয়াচালা এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে। redfoxbuy

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular