সখীপুরে ১৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে  ১৭ মোটরসাইকেল আরোহীকে ৮ হাজার ৯শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার  দুপুরে পৌরসভার মুখতারা ফোয়ারা চত্বরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, চালকের ড্রাইভিং লাইসেন্স, বীমা, হেলমেটসহ সড়ক পরিবহন আইন ২০১৮এর ৮৪ ও৯২ ধারায় অভিযুক্তদের জরিমানা করেন।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ১৭ মোটরসাইকেল আরোহীকে সড়ক পরিবহন আইন ২০১৮এর ৮৪ ও৯২ ধারায় ৮ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর