মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ২ সন্তানের জনক কর্তৃক ২ শিশুকে ধর্ষণের অভিযোগ

সখীপুরে ২ সন্তানের জনক কর্তৃক ২ শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হায়দার আলী (৪৮) উপজেলার দামিয়া এলাকার মৃত আবদুল কদ্দুস মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে কচুয়া বাজারের দক্ষিণ পাশে মনোহারী দোকান করে আসছিল। এ ঘটনায় গত সোমবার বিকালে ধর্ষণের শিকার এক শিশুর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, ব্যবসায়ী হায়দার আলী প্রতিবেশী দুই শিশুকে মজা দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে তার নিজ ঘরে ডেকে নেয়। সেখানে প্রথমে শিশু দু’টিকে ধর্ষণ করে বলে অভিযোগ আনা হয়েছে। পরে একাধিকবার ধর্ষণের চেষ্টা করলে তারা অভিভাবকদের বিষয়টি জানায়। শিশুদের একজনের বয়স ৯ বছর। সে স্থানীয় একটি কিণ্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অপর শিশুর বয়স ৬ বছর। সে স্থানীয় একটি মাদ্রায় পড়াশুনা করে। তারা দুজনেই খেলার সাথী। শিশুরা অভিযুক্ত ধর্ষক হায়দার আলীর প্রতিবেশী হওয়ায় বিভিন্ন সময় দোকানে মজা কিনতে যেতেন। এ সুযোগে শিশুদের নানা প্রলোভন দেখাতেন অভিযুক্ত দোকানি হায়দার আলী।
সখীপুর থানার সেকেন্ড অফিসার এসআই বদিউজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শিশু দু’টিকে ডাক্তারি পরীক্ষা জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই দুই শিশু অভিভাবকদের হেফাজতে রয়েছে। পুলিশ অভিযুক্ত হায়দার আলীকে গ্রেপ্তারের জোর চেষ্টা করছে।

এদিকে সরেজমিন অভিযুক্ত ধর্ষক হায়দার আলীর বাড়িতে গিয়ে জানা যায়, সে দীর্ঘদিন প্রবাসে ছিল। যদিও সে কচুয়া বাজারের দক্ষিণ সাইটে জমি কিনে মনোহারী ও পেট্রোল বিক্রি করে আসছেন। সেখানে বাড়ি ও দোকান এক সঙ্গেই। এছাড়া তিনি উপজেলার কালিয়া ইউনিয়নের দামিয়া গ্রামের বাসিন্দা। এর আগে তিনি পরিবার নিয়ে ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকায় থাকতেন। বিস্তারিত তথ্য জানতে সেসব এলাকায় এ প্রতিনিধির সঙ্গে অভিযুক্ত হায়দার আলীর বিষয়ে অনেকের কথা হয়। সংশ্লিষ্ট এলাকাবাসী জানায়, অভিযুক্ত হায়দার আলীর নামে সখীপুর ও টাঙ্গাইলে চারটি ও পার্শ¦বর্তী ভালুকা থানায় একটি মামলা রয়েছে।

মামলাগুলো জমিজমা দখল, অন্যের গবাদি পশু মেরে ফেলা, অন্যের খড়ের গাদায় অগ্নিসংযোগসহ বিভিন্ন রকম। অভিযুক্ত হায়দার আলীর ব্যাপারে এলাকাবাসীর পক্ষে তেমন ভালো মন্তব্য এ প্রতিনিধির সঙ্গে বলেনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular