এম সাইফুল ইসলাম শাফলু: মলার সাজাপ্রাপ্ত ও ১০ মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি আবুল হোসেনকে (৫০) গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।
শুক্রবার সকালে গোপনসংবাদের ভিত্তিতে উপজেলার কালিয়া ইউনিয়নের দেবরাজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল হোসেন ওই ইউনিয়নের মাচিয়া গ্রামের নওশের আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন সময় দায়েরকৃত ১০টি মামলার মধ্যে চারটি মামলায় তাকে ১ বছর করে সশ্রম কারাদ-ের আদেশ দেয় আদালত।
সখীপুর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির বলেন- গোপন সংবাদের ভিত্তিতে সাজপ্রাপ্ত আসামি আবুল হোসেনকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
