সখীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ডিএম শফি’র মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিনিধি : আগামি ৩১ মার্চ সখীপুর উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্বে ঋণ খেলাপের দায়ে ভাইস চেয়ারম্যান পদে ডিএম শরীফুল ইসলাম শফি’র মনোনয়নপত্র বাতিল ঘোঘণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

গত ৬ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে কৃষি ব্যাংক তার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ করলে সেটির সত্যতা প্রমাণ হয়। পরে ৭ মার্চ জেলা রিটানিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা দেন। উপজেলা নির্বাচন কর্তকর্তা মো.আতাউল হক মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ৩১ মার্চ সখীপুর উপজেলা নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়াম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ডিএম শরীফুল ইসলাম শফি ছাড়া আর সবারই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডিএম শরীফুল ইসলাম শফী মনোনয়নপত্র বৈধতা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে বলে তিনি জানান।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর