রবিবার, জুন ২৮, ২০২৬
Homeঅপরাধসখীপুরে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পাঁচ মাসের অন্ত:সত্ত্বা; ধর্ষক দাদা গ্রেফতার

সখীপুরে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পাঁচ মাসের অন্ত:সত্ত্বা; ধর্ষক দাদা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়ে পাঁচ মাসের অন্ত:সত্ত্বা । এ ঘটনায় বুধবার (২২মার্চ) ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। পরে অভিযুক্ত হাবিবুর রহমানকে (৬৫) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। হাবিবুর রহমান উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।

ভূক্তভোগির পরিবার জানায়, হাবিবুর রহমান ওই স্কুল ছাত্রীর সর্ম্পকে প্রতিবেশী দাদা হয়। সে সুবাদে তাদের বাড়িতে যাওয়া-আসা ছিল। কয়েক মাস আগে মেয়েটি ফুসলিয়ে এবং প্রলোভন দেখিয়ে হাবিবুর রহমান ধর্ষণ করে। এরপর নানা ভয়ভীতি ও হুমকি দিয়ে নিয়মিত ধর্ষণ করে। সম্প্রতি ওই স্কুল ছাত্রীর শাররিক গঠনে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়। পরে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করানো হলে সে পাঁচ মাসের অন্ত:সত্বা বলে জানা যায়।

মামালার বাদী এবং ওই ছাত্রীর বাবা জানান,আমরা গরীব মানুষ। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এলাকার অনেকেই আমাদেও ভয়ভীতি দেখাইছে। আমি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।এ

বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা (ওসি তদন্ত) সালাউদ্দিন মিয়া বলেন, এঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ওই ছাত্রী ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular