বুধবার, মে ২৭, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে ৬ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

সখীপুরে ৬ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

এম সাইফুল ইসলাম শাফলুঃ মুক্তির উৎসব ও  সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে উপজেলা প্রশাসন কর্তৃক বাঙালীর শ্রেষ্ঠ সন্তান ৬জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সাংসদ, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় সংবর্ধীয় ৬ বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আবু হানিফ আজাদ, মো,ওসমান গণি মিঞা, আঃ মালেক, আব্দুল্লাহ মিয়া,মোঃ জসিম উদ্দিন, মোশারফ হোসেন খানসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, ওসি রেজউল করিম প্রফেসর আলীম মাহমুদ, অধ্যক্ষ সাঈদ আজাদ, অধ্যাপক কেবিএম খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, বিআরডিবির চেয়ারম্যান কে বি এম রুহুল আমিনসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular