মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলসখীপুর পৌর বিএনপির কমিটি স্থগিত

সখীপুর পৌর বিএনপির কমিটি স্থগিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর পৌর বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার (৭ জুলাই) বিকেলে সখীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.আকবর হোসেনের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়। জেলা বিএনপির সভাপতি হাসানজ্জামান শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এদিকে গত রবিবার (৬জুলাই) সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হাতীবান্ধা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামের দলীয় পদ স্থগিত করেন সখীপুর উপজেলা ছাত্রদল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা” ভঙ্গের অভিযোগে সখীপুর পৌর বিএনপির কমিটি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.আকবর হোসেনের পদ স্থগিত করা হয়েছে। তবে কী অভিযোগে তাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা বিএনপির এ নেতা।
সখীপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো.নাসির উদ্দিন বলেন,এ বিষয়ে আমি কোনো চিঠি পাইনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন বলেন, পদ স্থগিতের বিষয়ে এখনো আমি কোনো চিঠি পাইনি। আওয়ামী দুঃশাসনামলে মিথ্যা রাজনৈতিক মামলায় আমি অন্তত পাঁচবার কারাবরণ করেছি। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনো কাজ আমি কখনো করিনি। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular