সারাদেশে ন্যায় টাঙ্গাইলেও পালিত হচ্ছে পরিবহন ধর্মঘট

নিউজ টাঙ্গাইল ডেস্ক: তেল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় শুক্রবার ভোর থেকে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও পালিত হচ্ছে শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট।

সকাল ৬টা থেকেই টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে ঢাকাগামী কোনও বাস ছেড়ে যায়নি। শ্রমিকরা বলছে যদি ডিজেলের দাম বাড়ায় তাহলে যাত্রীদের ভাড়াও বাড়াতে হবে। তা না হলে ডিজেলের দাম কমাতে হবে।

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন তারা যেতে পারছেন না তাদের গন্তব্যস্থলে।

অনেকে উপায় না পেয়ে সিএনজি, রিক্সা ও অটো রিক্সায় বাড়তি ভাড়া দিয়ে ছুটছেন গন্তব্যে।

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি জানান, সরকার ডিজেল ও পেট্রোলের দাম লিটার প্রতি ১৫ টাকা করে বাড়িয়েছেন, এখন যদি মালিকরা সঠিক ভাবে ভাড়া না বাড়ায় তাহলে আমাদের ব্যবসা লোকসানের দিকে যাবে ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর