নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনায় সৌদি আরবের আটকে পড়া ৪১২ বাংলাদেশি দাম্মাম থেকে দেশে ফিরেছেন। যাত্রীদের কাছে করোনা নেগিটিভ সার্টিফিকেট ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে রাতেই তারা বাড়ি ফেরেন। কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।
শনিবার (১১ জুলাই) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফেরেন।
বাংলাদেশ ও সৌদি সরকারের উদ্যোগে বিশেষ ফ্লাইটে আটকে পড়া এ ৪১২ বাংলাদেশি ঢাকায় ফিরলেন।