সোনারগাঁয়ে এনজিও কর্মীকে গলাকেটে হত্যা

সোনারগাঁ উপজেলার বারদী এলাকায় বাংলাদেশ ব্যুরো নামে একটি এনজিও সংস্থার মাঠ কর্মী সাজেদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে বারদী ইউনিয়নের মিস্ত্রীপাড়া এলাকার সামসুদ্দিন মিয়ার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত সাজেদুল ইসলাম টাঙ্গাইল জেলার মগদা ইউনিয়নের মিরপুর এলাকার মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানায়, রবিবার সকালে বাংলাদেশ ব্যুরোর এনজিও কর্মী সাজেদুল ইসলাম তার আঞ্চলিক অফিস বারদী নেছারিয়া আলিয়া মাদ্রাসার পাশে রফিকের বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে মিস্ত্রীপাড়া এলাকায় সামসুদ্দিন মিয়ার বাড়িতে গিয়ে তাদের গ্রাহকদের ক্ষুদ্রঋণ দিয়ে অফিসে চলে আসেন। পরে আবার দুপুর ১২টার দিকে তিনি অন্যান্য গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা উত্তোলনের জন্য পুনরায় সেখানে যান। এ সময় কে বা কাহারা তাকে গলাকেটে হত্যা করে লাশটি একটি ঘরের চকিতে রেখে পালিয়ে যায়।

এদিকে ক্ষুদ্রঋণ গ্রহীতারা ঋণ পরিশোধ করতে গিয়ে সাজেদুল ইসলামের লাশ চকির উপর দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার রফিকুল ইসলাম জানান, হত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। লাশের ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনাস্থল উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। হত্যার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের ধরতে পুলিশি অভিযান চলছে। সূত্র: ইত্তেফাক

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর