বুধবার, জুলাই ১, ২০২৬
Homeজাতীয়স্মার্ট কারিকুলাম লাগবে: টাঙ্গাইলে গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা

স্মার্ট কারিকুলাম লাগবে: টাঙ্গাইলে গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি বলেছেন- শিক্ষানীতি নিয়ে আমারা কাজ করছি। স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের স্মার্ট নীতিমালা আনতে হবে। স্মার্ট কারিকুলাম লাগবে। স্মার্ট বাচ্চা তৈরি করতে হবে, যারা ভবিষ্যতে নাগরিক হিসেবে তৈরি হবে।

তিনি বলেন, আমরা তথ্য প্রযুক্তি নিয়েও কাজ করে যাচ্ছি। আমরা আমাদের অনেক গুলো পদক্ষেপ নিচ্ছি। ভবিষ্যতে হয় তো আপনারা এগুলোর ফলাফল দেখতে পারবেন।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে টাঙ্গাইল সন্তোষের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে “টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন- শিক্ষার মান উন্নয়ন, সিলেবাস ও কারিকুলাম নিয়ে আমারা কাজ করছি। আগামী তিন মাসের মধ্যে ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেয়া হবে। শিক্ষকের যে শূন্যতা রয়েছে তা পূরণ হবে।

নতুন শিক্ষানীতি প্রসঙ্গে তিনি বলেন, নতুন যখন কোন কিছু আসে তখন তার পক্ষে-বিপক্ষে অনেক কিছু আসে এবং কথা বার্তাও বেশি হয়। নতুন কিছুকে আমরা গ্রহণ করতে ভয় পাই।

রুমানা আলী আরও বলেন, আমারা মনে করি আমারা যদি জনগণকে বুঝাতে পারি এবং আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে নিশ্চয়ই আমরা শিক্ষানীতিকে সম্পূর্ণ জায়গায় নিয়ে যেতে পারব। আমি মুখের কথায় বিশ্বাস করি না বেশি। কি করতে পারবো তা আমি কাজ করে দেখাতে চাই।

আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন, প্রো ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular