মো. আবু শাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: করোনা প্রাদুর্ভাবের মধ্যে অসহায়, কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে মিউবি স্বাপ্নিক ১৮ব্যাচের শিক্ষার্থীরা।
গত (৮ই মে) শুক্রবার চট্টগ্রাম হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের (মিউবি) স্বাপ্নিক -১৮ ব্যাচের শিক্ষার্থীরা নিজ এলাকায় ৬০টি কর্মহীন, হত-দরিদ্র পরিবারের মাঝে ভালবাসার উপহার খাদ্যশস্য বিতরণ করেছে।
সংগঠনটির একজন সদস্য বলেন, এটা করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে থাকার ছোট্ট প্রয়াস মাত্র। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও যে কোন দূর্যোগের এভাবে মানুষের থাকবে বলে জানায় তারা।
ত্রাণ উপহার সামগ্রীতে রয়েছে, চাউল ৪ কেজি, ডাল ১ কেজি, ছোলা ১ কেজি, আলু ১কেজি, তেল ১লিটার ও পেঁয়াজ ১ কেজি।
এসময় উপস্থিত ছিলেন, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের (মিউবি) স্বাপ্নিক-১৮ এর সকল সদস্য, সদস্যাবৃন্দ।
