বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরহ্যালোর মাস সেরা প্রতিবেদক টাঙ্গাইলের শেখ নাসির 

হ্যালোর মাস সেরা প্রতিবেদক টাঙ্গাইলের শেখ নাসির 

নিউজ ডেস্ক : দেশের প্রথম অনলাইন ও জনপ্রিয় সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিকতার সাইট হ্যালোর মে মাসের সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের শেখ নাসির উদ্দিন। বুধবার রাতে হ্যালোর ফেসবুক গ্রুপে মে মাসের সেরা প্রতিবেদকের তালিকা প্রকাশ করে হ্যালোর কো-অর্ডিনেটর সাদিক ইভান। সেখানে মে মাসের তিন জন সেরা প্রতিবেদকের নাম ওঠে আসে

আর শেখ নাসির তালিকায় প্রথম। গত মাসে হ্যালোতে প্রকাশিত তার ভিডিও প্রতিবেদন ‘ টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ ‘ টির জন্য তিনি মাস সেরা তিনজন প্রতিবেদকের মধ্যে প্রথম স্থান দখল করেন তিনি।

ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর কম পরিচালিত হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর কম দেশের প্রথম শিশু সাংবাদিকতার সাইট হ্যালোতে ২০১৭ সাল হতে টাঙ্গাইল থেকে নিয়মিত কাজ করছে এই সাংবাদিক। এর আগেও প্রতিবেদনের জন্য হ্যালোর পুরস্কার পায়। তবে এবছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে মাস অন্তর সেরা প্রতিবেদক পুরষ্কার ঘোষণা করে হ্যালো। সেই ঘোষণার প্রথমবার সেরা প্রতিবেদক হন শেখ নাসির।

 

লেখালেখির মাত্র আট মাসেই আন্তর্জাতিক শিশু তহবিল (ইউনিসেফ) এর সাউথ এশিয়া অ্যাডাপ্ট রিজিওনাল নেটওয়ার্ক মিটিং নেপালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় এই কিশোর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিকতার সাইট হ্যালোতে নিয়মিত সংবাদ, প্রবন্ধ লেখার পাশাপাশি তরুণদের সৃজনশীল প্লাটফর্ম পরিচয় ডট নেট, অনলাইন নিউজ পোর্টাল নিউজ টাঙ্গাইল, সাপ্তাহিক নতুন প্রহরে কাজ করেছেন তিনি। শুধু সংবাদ লিখে নয় অর্ধশত ভিডিও প্রতিবেদন, গল্প ও কবিতা লিখেও প্রশংসা কুড়াচ্ছেন। এবছর জানুয়ারি মাসে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশ প্রজন্ম সংসদের প্রথম অধিবেশনে টাঙ্গাইল ০৭ আসন (মির্জাপুর) পক্ষে টাঙ্গাইল জেলার বঞ্চিত শিশুদের অধিকার,বৈষম্য আর তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে যোগ দিতে গিয়ে ছিলেন জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট ক্লাবে।

শেখ নাসির বলেন,’ সেরা হওয়া আনন্দের ব্যাপার। আমি ভাবি’নি সেরা প্রতিবেদক হব। আরো ভাল কাজ করতে চাই৷

সাংবাদিক শেখ নাসির উদ্দিন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের গোড়ান গ্রামের শেখ আব্দুস সোবহানের ছেলে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular