১ জানুয়ারি থেকে ভিক্ষুকমুক্ত হবে সখীপুর উপজেলা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আগামী ১ জানুয়ারি থেকেই ভিক্ষুকমুক্ত হবে টাঙ্গাইলের সখীপুর উপজেলা। ইতোমধ্যে উপজেলার ৮১জন ভিক্ষুককে চিহ্নিত করে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলার প্রতিটি এলাকায় মাইকিং, পোস্টার, ব্যানার সাটানোর কাজ চলছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, মুজিববর্ষ উদযাপন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান’ শীষর্ক কর্মসূচি বাস্তবায়নের জন্য এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থানে সহায়তা করতে পারবেন। এ জন্য ব্যাংকে একটি হিসাব (নম্বর-০২০০৩৫১০, সোনালী ব্যাংক, সখীপুর শাখা, টাঙ্গাইল) খোলা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর