Homeলাইফ স্টাইলআম খাওয়ার পর কোন খাবার খেলে ক্ষতি হতে পারে

আম খাওয়ার পর কোন খাবার খেলে ক্ষতি হতে পারে

স্বাদে ও গুণে আমের বিকল্প আর কোনো ফল বোধহয় নেই। তাই তো আমকে ফলের রাজা উপাধি দেয়া হয়েছে। বিশেষ করে স্বাদের দিক থেকে আমকে টেক্কা দিতে পারে গরমকালে এমন ফল খুব কমই রয়েছে। জ্যৈষ্ঠের ভ্যাপসা গরমে আম ছাড়া কিছু হয় না। খিদে মেটাতে তাই ফ্রিজ থেকে বের করে আম খাওয়ার প্রবণতা আম বাঙালির মধ্যে দেখা যায়!

তবে পুষ্টিকর এই ফল খাওয়ার পর কিছু খাবার খাওয়া উচিত নয়। এতে পুষ্টির বদলে হতে পারে মারাত্মক বিপদ! বিশেষজ্ঞরা বলছেন, আম খাওয়ার পর কিছু খাবার খেলে আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে।

ক্যালোরিতে ভরপুর, পুষ্টিতে ঠাসা আম সকাল-দুপুর-বিকেল যখন খুশি খাওয়া যেতে পারে। বিশেষজ্ঞদের মতে আমের মধ্যে ফাইবার ও প্রোটিন থাকে যা আমাদের পরিপাকে সাহায্য করে। এ ছাড়া ডায়েটারি ফাইবার পাওয়া যায়, যা কোলন ক্যানসার এবং হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে।

ফেডারেশন অফ আমেরিকান সোসাইটি ফর এক্সপেরিমেন্টাল বায়োলজি থেকে জানা গেছে, প্রতিদিন একটা করে পাকা আম শরীরে রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখে। এ ছাড়া প্রাকৃতিক শর্করা রক্তে গ্লুকোজ ও ইনসুলিনের সমতা বজায় রাখে ।

আম খাওয়ার অনেক উপকারিতার কথা তো জানলেন, কিন্তু জানেন কি আম খাওয়ার জন্য কিছু বিষয় জানাও খুব জরুরি? নইলে পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে।

তাই আসুন জেনে নেই, আম খাওয়ার পর সেসব খাবার খাবেন না।

পানি খাবেন না

আম খাওয়ার পরপরই পানি পান করা কখনোই উচিত নয়। বিশেষজ্ঞদের মতে আম খাওয়ার পর পানি খেলে পেটে ব্যথা, বদহজম, পেট ফাঁপা এবং অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। তাই আম খাওয়ার কিছু সময় পর পানি পান করবেন।
​
দই খাবেন না

দই-আম কোনোভাবেই খাবেন না। আমের সঙ্গে দই খেলে আপনার পেট ও ত্বকের স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, সাধারণত আম গরম। দই ঠান্ডা। তাই এমন অবস্থায় উভয়ের মিশ্রণ স্বাস্থ্যের ওপর উল্টো প্রভাব ফেলে।

​কোল্ড ড্রিঙ্কস খাবেন না

আপনি যদি সুগারের রোগী হন, তাহলে আম খাওয়ার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস পান করবেন না। এটি আপনার জন্য ভয়ানক ক্ষতি করতে পারে। কারণ আম ও কোল্ড ড্রিংকসে প্রচুর পরিমাণে চিনি পাওয়া যায়, যা আপনার স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।

করলা খাবেন না

আম খাওয়ার পরপরই করলা খাবেন না। আম খাওয়ার পর তেতো খেলে অনেক ঝামেলায় পড়তে পারেন। বিশেষজ্ঞদের মতে, আম খাওয়ার পর করলা খেলে পেটে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। এমন পরিস্থিতিতে আপনার বমি, বমি বমি ভাব এবং শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে।

মাল-মশলা যুক্ত খাবার

আপনার যদি ব্রণের সমস্যা থাকে তাহলে এ ধরনের খাবারের সঙ্গে আম খাবেন না। বিশেষজ্ঞদের মতে, এটি পেটে তাপ বাড়ায়, যা পরে আপনার মুখে ব্রণ হিসেবে দেখা দিতে পারে।

RELATED ARTICLES

Most Popular