মোঃ মনির মন্ডল,সাভারঃ আশুলিয়া থানার বাংলাবাজার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও উত্তোলনের অভিযোগেস্বেচ্ছাসেবক লীগ এবং ইউপি মেম্বার নেতার নামে মামলা করেছে তিতাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন প্রকৌশলী আবু সাদাত মো: সায়েম।
এলাকাবাসী জানায়, গত কয়েক বছর যাবত এলাকায় থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউপি মেম্বার বকুল হোসেন সরকার ও তার ভাই সাগির হোসেন সরকার মিলেমোটা অংকের টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়। এছাড়াও তারা প্রতি মাসে রাইজাৱ প্রতি ৫শ টাকা করে উত্তোলন করেন। এঘটনায় গত ৬ তারিখে অবৈধ গ্যাস দেওয়া অভিযোগে বকুল মেম্বারের নাম উল্লেখ করে ৩১নম্বর মামলাটি হয়।
এলাকাবাসী আরও জানায়, প্রতি মাসে থানা পুলিশ ও তিতাস কর্তৃপক্ষকে ম্যানেজ করার কথা বলে টাকা উত্তোলন করে। অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কয়েক মাস আগে ৬ শতাংশ জমি ক্রয় করে ৫ তালা ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করছেন। এই ইউপি মেম্বার বকুল হোসেন সরকার এর কিছুদিন পূর্বে নিজের বসতভিটা ছাড়া আর কিছুই ছিল না। কয়েক বছরেই অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মেম্বার ও তার ভাই কোটি কোটি টাকার সম্পদের পাহাড় করেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নসিংহাপুর এলাকায় পরিবহন সেক্টরের চাঁদাবাজির অভিযোগ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার কার্যালয়ের ব্যবস্থাপক আবু সাহাদৎ মো. সায়েম বলেন, আশুলিয়া বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।