নিজস্ব প্রতিনিধি, সাভারঃ আশুলিয়ার কর্ণধার, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, শেখ মোহাম্মদ উজ্জ্বল। তিনি দীর্ঘদিন যাবত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ও বর্তমান সরকারের সকল বিধি-বিধান মেনে,সততা ও নিষ্ঠার সাথে রাজনীতি ও ব্যবসা করে আসছে। কিন্তু ইদানিং কিছুকতিপয় ব্যক্তি তার নামে বিভিন্ন ধরনের ফেইক ফেইসবুক আইডি খুলে তার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করে আসছে। শেখ মোহাম্মদ উজ্জল বিষয়টি বুঝতে পেরে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সেখানে তিনি উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে কিছু কতিপয় ব্যক্তি আমার সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে ,আমার নাম ও ছবি ব্যবহার করে কিছু ফেইক ফেসবুক আইডি খুলেছে। সেগুলো হলো: আমরা উজ্জ্বল লীগ, উজ্জ্বল লীগ, এঞ্জেল অর্পা, মন পাখি সহ একাধিক ফেসবুক আইডি খুলে বিভিন্ন, অপ্রীতিকর পোস্টসহ আজেবাজে কমেন্ট, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে।
অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আমার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়িক ইমেজ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এতে আমার ব্যবসায়ী ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়িক সুনাম রক্ষার্থে আমি আশুলিয়া থানায় একটি ডায়েরি করেছি।
শেখ উজ্জল এর অভিযোগের ভিত্তিতে, আশুলিয়া থানায় কর্মরত এসআই সেলিম রেজা বলেন,অতি দ্রুত আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।