শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাআ.লীগ নেতা বড় মনি ষড়যন্ত্রের শিকার, ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবি

আ.লীগ নেতা বড় মনি ষড়যন্ত্রের শিকার, ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে এক কিশোরী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ‘সচেতন নাগরিক সমাজ-এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে এ বিক্ষোভ মিছিল-সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভের শুরুতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক শ নারী-পুরুষ ও নেতাকর্মী উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন নেতারা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক কিশোরীকে অন্তঃসত্ত্বা করার যে অভিযোগ উঠেছে, সে ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট ও সাজানো নাটক। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রি মহল রাজনৈতিকভাবে হেয় করার লক্ষ্যে গভীর ষড়যন্ত্র করে মিথ্যা মামলা করেছে। যারা এসব কর্মকাণ্ড করে যাচ্ছেন আমরা তাদের চিনি। ষড়যন্ত্রকারীদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, রফিকুল ইসলাম রফিক, দুলাল হোসেন চকদার, দিদারুল আলম খান মাহবুব, সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার প্রমুখ।

প্রসঙ্গত, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গত বুধবার ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন অন্তঃসত্ত্বা এক কিশোরী। এ নিয়ে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে ওই কিশোরী আদালতে দণ্ডবিধির ২২ ধারায় জবানবন্দি দেয়।

টাঙ্গাইলের প্রভাবশালী এমপির বড় ভাইয়ের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলা হওয়ায় জেলার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক মাঠেও আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এ নিয়ে বড় মনির পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। অভিযুক্ত গোলাম কিবরিয়া বড় মনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছোট মনির বড় ভাই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular