বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeদেশের খবরঈদের আগে খুলছে না ময়মনসিংহ নগরীর দোকান-শপিংমল

ঈদের আগে খুলছে না ময়মনসিংহ নগরীর দোকান-শপিংমল

সরকারিভাবে দোকান ও শপিং মল খোলার অনুমতি দেওয়া হলেও করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঈদ পর্যন্ত বন্ধ থাকবে ময়মনসিংহ নগরীর দোকান ও শপিং মল।

শনিবার (৯ মে) দুপুরে সিটি করপোরেশনের হলরুমে ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সঙ্গে দোকান মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম।

তিনি বলেন, ‘দোকান মালিক সমিতির নেতাদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকান ও শপিং মল আগামী ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে তদারকির জন্য চেম্বার অব কমার্সের পক্ষ থেকে মনিটরিং টিম গঠন করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular