বুধবার, জুলাই ১, ২০২৬
Homeজাতীয়এইচএসসির জন্য ৩২ লাখ মানুষকে করোনাঝুঁকিতে ফেলা যায় না : শিক্ষামন্ত্রী

এইচএসসির জন্য ৩২ লাখ মানুষকে করোনাঝুঁকিতে ফেলা যায় না : শিক্ষামন্ত্রী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার মতো পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ,  তিনি বলেন এইচএসসির ১৪ লাখ পরীক্ষার্থী ও অভিভাবক এবং সংশ্লিষ্টদের মিলিয়ে ৩২ লাখ মানুষকে করোনাঝুঁকিতে ফেলা যায় না। পরিস্থিতি ‘অনুকূলে’ আসলে অবস্থার বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) জাতীয় জাদুঘরে হাসুমনির পাঠশালা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি এখনও আসেনি। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তও আসেনি। পরীক্ষা নেয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, এখনও আছি। তবে করোনার প্রকোপ কমে পরিবেশ অনুকূলে আসলে এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ২ সপ্তাহের নোটিশে বিষয়টি জানিয়ে দেয়া হবে, যাতে পরীক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে।

এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular