সোমবার, জুন ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলা'এক দিনে এক কোটি' টিকা প্রদান প্রচারণায় টাঙ্গাইলে মাইকিং পথসভা

‘এক দিনে এক কোটি’ টিকা প্রদান প্রচারণায় টাঙ্গাইলে মাইকিং পথসভা

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপি একযোগে ‘এক দিনে এক কোটি’ করোনা ভাইরাস সংক্রমণরোধে টিকা (ভ্যাকসিন) প্রদান উপলক্ষ্যে প্রচার-প্রচারণা কার্যক্রমে টাঙ্গাইলে সড়কে মাইকিং ও পথসভা করেছেন টাঙ্গাইল জেলা তথ্য অফিস।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৪ টায় টাঙ্গাইল পৌর শহরের জেলা প্রশাসন ও জেলা আদালত মোড়ে করোনা টিকা গ্রহণে উৎসাহিতকরণ প্রচারণা কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রচারণা চলবে ২৫ তারিখ পর্যন্ত।

ওইদিন এক কোটি প্রথম ডোজ টিকাদানের বিষয়ে অবহিত করণের জন্য সড়ক প্রচার মাইকিং কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করেন- গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ফারহানা রহমান।

এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাত, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখা’র সভাপতি রাশেদ খান মেননসহ জেলা তথ্য অফিসের অন্যান্যরা সদস্যরা।

উদ্বোধনের আগে অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ফারহানা রহমান টাঙ্গাইল জেলা তথ্য অফিস পরিদর্শন করেন। এসময় জেলা তথ্য অফিসের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পরিচালক তাহলিমা জান্নাত।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular