শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতী‘এক মিনিটের টর্নেডোয়’ টাঙ্গাইলে গ্রাম লন্ডভন্ড

‘এক মিনিটের টর্নেডোয়’ টাঙ্গাইলে গ্রাম লন্ডভন্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে কাল বৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টি হয়েছে। এতে পাকা ধানক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে এবং কমপক্ষে অর্ধশত ঘর-বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। বুধবার বিকালে এই ঝড় হয়। এযেন মরার উপর খড়ার ঘা।

এদিকে ঝড়ে বশে কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায় নি।

কালিহাতী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাত হোসেন তালুকদার বলেন, বুধবার বিকালের হঠাৎ ঝড়ে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া, দুর্গাপুর ইউনিয়নের পটল, সল্লা ও বাংড়া ইউনিয়নের ঝড়ের সাথে শিলাবৃষ্টিতে বৃধান ২৮ ও ৮৬ পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা অচিরেই ক্ষতির পরিমান নির্ধারন করবো।

তিনি আরো বলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার বাংড়া গ্রামে। এখানে অনেক বাড়িঘর ভেঙে চুরমার হয়েছে। দেখা যায় বাংড়া ইউনিয়নের ইছাপুরে ধানক্ষেতে ঘরের টিন পড়ে রয়েছে।

উপজেলা ঘড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক আফাজ আলী, ওয়াজেদ আলী, আনোয়ার হোসেনসহ আরো অনেকে বলেন, এমনিতেই করোন ভাইরাসের কারনে আমরা খুবই কষ্টে জীবনযাপন করছি। এরমধ্যে ঝড়ে আমাদের পাকা ধান শেষ করে দিলো। এখন আমাদের আর কষ্টের শেষ নাই। না খেয়ে মরতে হবে।

ইছাপুর গ্রামের আব্দুল খালেক বলেন, কয়েক সেকেন্ডের ঝড়ে দোকানপাটসহ প্রায় ৫০টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপর গাছ ও বিদ্যুতের খঁটি ভেঙ্গে পড়ে বিদুৎ সংযোগ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন গেছে।

ক্ষতিগ্রস্থ কৃষকরা ধান ক্ষেতের পাশে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন। এদিকে ক্ষতিগ্রস্থরা সরকারি সাহায্য কামনা করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular