মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
Homeজাতীয়এবার করোনায় মারা গেলেন সাদেক হোসেন খোকার ছোট ভাই  

এবার করোনায় মারা গেলেন সাদেক হোসেন খোকার ছোট ভাই  

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সদ্য প্রয়াত বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একমাত্র ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তেজগাঁও ইমপ্লাস হাসপাতালে শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে পাঁচটায় তিনি ইন্তেকাল করেন।

তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের চাচা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। আনোয়ার হোসেন উজ্জ্বলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এফএস/এনটি/ঢা

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular