এলেঙ্গায় দুই কেজি গাঁজা সহ দু’যুবক আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে থেকে বৃহস্পতিবার (৬ মে) দুপুরে দুই কেজি গাঁজা সহ মো. আব্দুল জলিল ও নাজির হোসেন নামে দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১২)।ধ

র‌্যাব-১২’র সিপিসি-৩’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হচ্ছেন- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বেলদাহ গ্রামের মো. সাইফুর রহমানের ছেলে মো. আব্দুল জলিল(২৪) ও একই জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. নাজির হোসেন(২৫)।

টাঙ্গাইল র‌্যাবের কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপনে খবর পেয়ে এলেঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন মৌফুল সুইট অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত ব্যক্তিদ্বয়কে আটক করা হয়।

এ সময় তাদের হেফাজতে থাকা দুই কেজি গাঁজা জব্দ করা হয়। একই সাথে গাঁজা সরবরাহের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড এবং নগদ এক হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের নামে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের পূর্বক তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর