বুধবার, জুলাই ১, ২০২৬
Homeজাতীয়আজ কন্ঠশিল্পি পড়শীর জন্মদিন

আজ কন্ঠশিল্পি পড়শীর জন্মদিন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী পড়শীর জন্মদিন আজ। নিউজ টাঙ্গাইলের পক্ষ হতে তার জন্মদিনে রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।
১৯৯৬ সালের ৩০ জুলাই সবার মুখে হাসির জোঁয়ার বয়ে পৃথিবীতে আগমন করেন তিনি। তার বাবা প্রকৌশলী এহসান-উর-রশিদ এবং মা জুলিয়া হাসান গৃহিনী।
এতোদিন লকডাউনে ঘরবন্দি ছিলেন পড়শী। তবে বসে ছিলেন না তিনি। নিজের লেখালেখির পাশাপাশি শেষ করেছেন চারটি গানের কাজ। আর দেশ করোনা আক্রান্ত হওয়ার আগে জমা রয়েছে আরও তিনটি গান। এই গান গুলো নিয়ে একটি এ্যালবাম করার কথা ভাবছেন তিনি।
এ প্রসঙ্গে পড়শী  জানান, লকডাউনে লেখালেখি করছি। নিজের মতো কাজ করছি। ইতোমধ্যে বেশ কিছু গান তৈরি করেছি। জানি না, এই অচল অবস্থা কবে শেষ হবে? এভাবে আরও কিছুদিন চললে হয়তো অ্যালবাম সংখ্যক গান তৈরি করা সম্ভব।‍
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular