শনিবার, আগস্ট ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরকরোনাভাইরাস: টাঙ্গাইলে দু’টি বাজারের ৬ ব্যবসায়ীকে জরিমানা

করোনাভাইরাস: টাঙ্গাইলে দু’টি বাজারের ৬ ব্যবসায়ীকে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনাভাইরাসের কারণে বাজারে কথিত সংকট দেখিয়ে নিত্য পণ্যের দাম বেশি রাখার দায়ে টাঙ্গাইলের দু’টি বাজারের ছয় ব্যবসায়ীকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে শহরের পার্ক বাজার ও ছয়আনী বাজারে টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড দেওয়া হয়। এই আদালত পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

এ সময় তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের আওতায় পার্ক বাজার ও ছয়আনী বাজার পরিদর্শন করে নিত্য পণ্যের মূল্য তালিকা না থাকায় এবং ব্যবসায়ীরা ক্রয়কৃত মালের তালিকা সংরক্ষণ না করায় ৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার তদারকি করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular